
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর চরে চোর সন্দেহে নুর মোহাম্মদ (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার (১৫ আগষ্ট) বেলা ১১টার দিকে যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ পার্শ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দিয়ারপাড়া গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ বড়খাল গ্রামের রফিকুল ইসলাম এবং গাইবান্ধার সদর উপজেলার পূর্ব বাটিকামারী এলাকার জাহাঙ্গীর আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় নুর মোহাম্মদ, রফিকুল এবং জাহাঙ্গীর ঘুরাঘুরি করে। এসময় স্থানীয় জেলেরা তাদের মাছ ধরার জাল চোর বলে সন্দেহ করে। একপর্যায়ে তাদের নৌকাটি পাড়ে ভিড়াতে বলেন জেলেরা। কিন্তু এতে সাড়া না দিলে জেলেরা নৌকাটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে নুর মোহাম্মদ ও তার সঙ্গীরা দ্রুতগতিতে নৌকা চালিয়ে যেতে থাকে। চিনাডুলী ইউনিয়নের গুঠাইল পাইলিং ঘাট এলাকায় পৌঁছামাত্রই যমুনা নদীতে থাকা স্থানীয় জেলারাও তাদের পিছু নেয়। পরে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া নৌ-ঘাটের পশ্চিমপাড়ে টাকীমারী নামে যমুনা নদীর মধ্যবর্তী চরে ওই তিনজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা ও ধাওয়াকারী জেলেরা। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন জাহাঙ্গীর ও রফিকুল। পরে সেখান থেকে নুর মোহাম্মদের মরদেহসহ আহতদের ইঞ্জিনচালিত নৌকাযোগে বরুল এলাকায় নিয়ে যান মারধরকারীরা।
বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) বরুল এলাকার সাধারণ সদস্য আবু বক্কর মণ্ডল বলেন, চোর সন্দেহে মারধর করে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি আমাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। তবে কারা মারপিটে অংশ নিয়েছে; তাদের চিনি না।
বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, যমুনা নদীতে মাছ ধরা জাল চুরির সন্দেহে স্থানীয় জেলেদের মারপিটে একজন নিহতসহ দুই ব্যক্তি আহত হয়েছেন।
নিহত নুর মোহাম্মদের স্ত্রীর বড় ভাই সুরুজ্জামাল বলেন, প্রায় ১৫ বছর আগে গ্রামের বাড়ি ছেড়ে গাজীপুরে সখিপুরে পরিবারসহ বসবাস করে আসছেন নুর মোহাম্মদ। সেখানে রিকশা চালান। আজ দুপুরে নুর মোহাম্মদ নিহত হওয়ার খবর পেয়েছি। নুর মোহাম্মদ সখিপুর থেকে কবে এলাকায় এসেছে, সেটাও বলতে পারছি না। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের মামলা-মোকদ্দমা নেই। মূলত পূর্ব শত্রুতার জের ধরেই হত্যকাণ্ড ঘটানো হয়েছে।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। আহত অপর দুই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, যমুনা নদীতে স্থানীয় জেলেদের মাছ ধরার জাল চুরির সন্দেহে এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল নৌ-থানা এলাকা হওয়ায় বিষয়টি নৌ থানা-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
১৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে