
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর দুর্গম মধ্যবর্তী অঞ্চলের সাপধরী উচ্চবিদ্যালয়ের সাত ছাত্রীর বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। গত এক মাসে পরিবারের চাপে এই ছাত্রীরা বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছে। যে বয়সে তাদের পড়ালেখা ও খেলাধুলায় মগ্ন থাকার কথা, সেই বয়সেই তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে সংসারের বোঝা।
বিদ্যালয় কর্তৃপক্ষ বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করার চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই রোধ করা যাচ্ছে না এই বাল্যবিবাহ। এ বিষয়ে জানতে চাইলে কোনো অভিভাবকই কথা বলতে রাজি হননি।
বিদ্যালয় সূত্র জানায়, সাপধরী উচ্চবিদ্যালয়টি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৯৮ জন শিক্ষার্থী এখানে পড়ালেখা করে। গত এক মাসে এই বিদ্যালয়ের সাতজন ছাত্রীর বিয়ে হয়ে গেছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির দুজন ছাত্রীর মধ্যে একজনের, সপ্তম শ্রেণির ১৫ জন ছাত্রীর মধ্যে তিনজনের, অষ্টম শ্রেণির ১২ জন ছাত্রীর মধ্যে একজনের এবং নবম শ্রেণির পাঁচজন ছাত্রীর মধ্যে দুজনের বিয়ে হয়েছে।
সাপধরী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিকুল ইসলাম বলেন, ‘এমনিতেই আমাদের বিদ্যালয়টি দুর্গম অঞ্চলে অবস্থিত। এখানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, আর ছাত্রীর সংখ্যা আরও কম। আমরা অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আলম মণ্ডল বলেন, ‘এলাকাটি দুর্গম হওয়ায় এখানকার মানুষজন অনেকটা অসচেতন। তারা যেন মেয়ে বিয়ে দিয়ে তাড়াতাড়ি মুক্তি পেতে চায়। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি।’
সাপধরী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার ও কাজী এ কে এম আব্দুর নূর বলেন, ‘সরকার নির্ধারিত বয়স না হলে আমরা কোনো বিয়ের নিবন্ধন করি না। কীভাবে এই সাত ছাত্রীর বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে, তা আমার জানা নেই।’
সাপধরী ইউনিয়ন বিট পুলিশের বিট কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাই বলেন, ‘আমি সপ্তাহখানেক আগে এখানে দায়িত্ব নিয়েছি। এই বাল্যবিবাহের ঘটনা আমার জানা নেই। তবে বাল্যবিবাহের খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনত অপরাধ। এই সমস্যা দূর করতে হলে অভিভাবকসহ সমাজের সবাইকে সচেতন হতে হবে। এই সাত ছাত্রীর বিয়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এই বিদ্যালয়টিতে বেলা ১টার পর থেকেই শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চলার কথা থাকলেও এটিই যেন বিদ্যালয়টির অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। গত ২৬ আগস্ট শিক্ষকেরা মূল ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের আটকে রাখার চেষ্টা করলে তারা হট্টগোল শুরু করে এবং শেষ পর্যন্ত তাদের ছুটি দিতে শিক্ষকেরা বাধ্য হন। এ নিয়ে গত ২৭ আগস্ট আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না’ শিরোনামে খবর প্রকাশ হলে আলোচনার সৃষ্টি হয়।

চলছিল এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যে রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলে প্রাণ হারান রঙ্গন।
৩৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ...
৪৩ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী শফিকুলের পরিবারকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাদের খোঁজখবর নেন।
১ ঘণ্টা আগে
মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির জেলা কমিটির ১০ নেতা-কর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন...
১ ঘণ্টা আগে