
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন গিয়ে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ইটখোলার জন্য কয়লাবোঝাই ট্রাক পার হওয়ার সময় বিকট শব্দে ব্রিজের একপাশ দেবে যায় এবং পাটাতনগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা শনিবার (১০ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় উপজেলা প্রকৌশলীর পরামর্শে সতর্কতাস্বরূপ ব্রিজের দুই প্রবেশপথে লাল ফিতা ও বাঁশ বেঁধে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. কাজল মিয়া বলেন, ‘এ ব্রিজের অল্প দূরেই ভালুকা-হোসেনপুর মহাসড়ক রয়েছে। কয়লাবোঝাই ট্রাকটি ওই দিকে না গিয়ে, স্থানীয়দের বাধা উপেক্ষা করে এদিক দিয়ে পারাপারের চেষ্টা করে। এ সময় বিকট শব্দে পাটাতনের রেলিং ভেঙে যায়। পরে ব্রেক করে পেছন দিকে ফিরে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ খবরে এলাকাবাসী কয়লাবোঝাই ট্রাকটি আটকিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।’
চরবিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলাউদ্দিন জানান, ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চরের সঙ্গে হোসেনপুরের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাজারে আসতে পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহার করে অনেকটা পথ ঘুরে আসতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় উভয়ই বেড়ে যায়।
এলজিইডি হোসেনপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের সঙ্গে কথা বলতে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
৩৬ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে