
জামালপুরের ইসলামপুরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠা একটি রাস্তা পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) মো. আব্দুল্লাহেল কাফি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বোলাকীপাড়া গ্রামে নির্মাণাধীন ত্রুটিযুক্ত সড়কটি পরিদর্শন করে তিনি নিম্নমানের ইট সরিয়ে উন্নতমানের ইট ব্যবহারের নির্দেশ দেন। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান দৌলত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে শোকজ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা সরদার জাকিউল হকের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান দৌলত এন্টারপ্রাইজের রাস্তা নির্মাণের কাজ ‘সাব-কন্ট্রাক্ট’ নিয়েছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। এরপর তিনি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করতে থাকেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি বলেন, ‘আজকের পত্রিকায় প্রকাশিত রাস্তা নির্মাণে অনিয়মের খবরটি আমাদের নজরে এসেছে। সে কারণেই নির্মাণাধীন রাস্তার কাজের গুণগত মান সরেজমিনে দেখেছি। নিম্নমানের ইট রাস্তা থেকে সরিয়ে উন্নতমানের ইট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নিম্নমানের কাজ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান দৌলত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে শোকজ করা হয়েছে।’
এর আগে বুধবার এলাকাবাসীর অভিযোগ এবং সরেজমিনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্মাণাধীন ওই রাস্তা নিয়ে ‘ইসলামপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার, অভিযুক্ত যুবদল নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন অনলাইন সংস্করণে প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তৎপর হন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দুর্যোগ অধিদপ্তরের আওতায় লটারির মাধ্যমে একটি প্যাকেজে পৃথক তিনটি রাস্তার হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের কাজ পায় দৌলত এন্টারপ্রাইজ।
রাস্তাগুলো হলো বোলাকীপাড়া গ্রামের মফিল হাজির বাড়ির মোড় থেকে খাদেমুল বাবুলের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর সরদারপাড়া হাবিবুর ব্যাপারীর বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার এবং একই ইউনিয়নের ৪ নম্বর চর বাজার থেকে উত্তরপাড়া ঈদগাহ অভিমুখে ৬৩০ মিটার। এসব রাস্তার চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ২১ লাখ ১০ হাজার ২৪৮ টাকা।
অভিযোগ অনুযায়ী, বোলাকীপাড়া গ্রামের মফিল হাজির বাড়ির মোড় থেকে খাদেমুল বাবুলের বাড়ি পর্যন্ত রাস্তার এইচবিবিকরণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া কার্যাদেশবহির্ভূতভাবে সোলিংয়ে ফাঁক রেখে ইট বিছানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বেনুয়ারচর সরদারপাড়া হাবিবুর ব্যাপারীর বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত রাস্তা এবং ৪ নম্বর চর বাজার থেকে উত্তরপাড়া ঈদগাহ অভিমুখে নির্মিত রাস্তাতেও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে।
এরই মধ্যে রাস্তা পরিদর্শন করেছেন বাংলাদেশ পিআইও সমিতির সভাপতি ও এইচবিবিকরণ প্রকল্পের সহকারী প্রকৌশলী মীর মোরশেদ রানা। তবে কাজের গুণগত মানের পরিবর্তন হয়নি বলেও অভিযোগ রয়েছে।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
১ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
২ ঘণ্টা আগে