
জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকা থেকে মো. নাসির (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। নাসির কুড়িগ্রামের খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে। আজ সোমবার সকাল ৭টার দিকে তিনি আটক হন।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত ১০৬৩ নম্বর পিলার এলাকায় অভিযান চালান। এ সময় ১ হাজার ৯৭৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় নাসির নামের একজনকে আটক করে বিজিবি। অপর দিকে গতকাল রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মাদক চোরাচালানে জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে থানায় দিয়েছে বিজিবি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৯ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৪ মিনিট আগে
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনক তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন।
৩১ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে ফের মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে