
জামালপুরের মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে পরিচালিত শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে যৌথভাবে এ অভিযানটি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি। তাঁদের সহযোগিতা করেন মেলান্দহ থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
জানা গেছে, ইটভাটা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শেখ ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় ভাটার কার্যক্রম বন্ধ পাওয়া যায়। এ সময় ভাটার মালিকও উপস্থিত ছিলেন না। ফলে অভিযানে কোনো জরিমানা করা হয়নি। পরে অবৈধ ইটভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ ইটভাটা। এখানে ফিক্সড চিমনি ছিল, যা ২০১০ সাল থেকেই নিষিদ্ধ। ফিক্সড চিমনি ও ড্রাম চিমনি উচ্ছেদের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিনকে (৪৬) কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সরকারি চাল বিক্রির কার্ড না পেয়ে তাঁর ওপর এ হামলা করা হয় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
৭ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়িতে দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল তৈরি হয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এটি কোনো সমস্যা নয়, জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণেই হতে পারে।
১৩ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে এক সার ডিলারকে ৫০ বস্তা সার দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকারের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, সুযোগ থাকলে সার দিতে অনুরোধ করেছিলেন। কৃষকদের অভিযোগ, বাজারে নির্ধারিত দামে সার মিলছে না।
২৬ মিনিট আগে