
পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সরকারি চাল বিক্রির কার্ড না পেয়ে তাঁর ওপর এ হামলা করা হয় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
আজ বুধবার দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড়ে এ ঘটনা ঘটে। আহত প্যানেল চেয়ারম্যান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার শিকার প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন মণ্ডল ছলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও ভাড়ইমারী গ্রামের মৃত নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি ছলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় তাঁকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১১টার দিকে প্যানেল চেয়ারম্যান মহির মণ্ডল সরকারি চাল বিক্রির স্থান পরিদর্শনে মানিকনগর পাঠশালা মোড়ে যান। এ সময় চালের কার্ড নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করেন স্থানীয় যুবক মোহাম্মদ রিপন ওরফে ‘গিট্টু রিপন’।
ঘটনার অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি প্যানেল চেয়ারম্যান মহির মণ্ডলের কাছে সরকারি চালের কয়েকটি কার্ড চান ‘গিট্টু রিপন’। তখন চেয়ারম্যান তাঁকে কার্ড দিতে পারবেন কি না, তা পরে জানানোর কথা বলেন। আজ বুধবার সকালে পাঠশালা মোড়ে আনোয়ারের দোকানে চাল বিক্রি শুরু হলে ‘গিট্টু রিপন’ সেখানে হাজির হন।
পরে চেয়ারম্যানের কাছে চালের কার্ড চাইলে তিনি ‘কার্ড আপাতত শেষ’ বলে রিপনকে জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের ওপর হামলা চালিয়ে তাঁর বাম পায়ে ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে আঘাত করে পালিয়ে যান রিপন। পরে স্থানীয়রা চেয়ারম্যান মহির মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থীদের অচেতন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন তিন শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
৫ মিনিট আগে
নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ করিম এই আদেশ দেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি ও তাঁর সহযোগী রাজু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সাতাইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়।
২২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দাবি করেছেন, মাদকসংক্রান্ত কথা-কাটাকাটির জেরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
২৫ মিনিট আগে