
জামালপুরের দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দেওয়ানগঞ্জের সিলেটপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক মনোয়ারা বেগম ওই এলাকার আয়নাল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সানন্দবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে মনোয়ারা বেগমকে আটক করা হয়। পরে তাঁর ঘর থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
৩ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
৭ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার ৭ তলা ভবনের ছাদে প্রায় ৭০ জন আটকা পড়ে আছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
১২ মিনিট আগে