
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে।
রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
রূপপুর প্রকল্পসংশ্লিষ্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, ঢাকা থেকে সড়কপথে টঙ্গী, সাভার, গাজীপুর, বাইপাইল, টাঙ্গাইল, সিরাজগঞ্জ যমুনা সেতু পার হয়ে নাটোরের বনপাড়া থেকে পাবনার দাশুড়িয়া হয়ে আজ শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে রূপপুর প্রকল্পে পৌঁছায় ইউরেনিয়ামবাহী লরিবহর। এ সময় সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
এ সময় নিরাপত্তার স্বার্থে পাবনার রূপপুর থেকে দাশুড়িয়া মোড় পর্যন্ত কিছু সময়ের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখে আইনশৃঙ্খলা বাহিনী। ইউরেনিয়ামের গাড়িবহর রূপপুরে পৌঁছার পরপরই যান চলাচল স্বাভাবিক হয়।
রূপপুর প্রকল্প সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই ইউরেনিয়ামের চালান। বিমানবন্দর থেকে খালাস, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা তল্লাশি শেষে আজ সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সড়কপথে লরিগুলো পাবনার রূপপুরের উদ্দেশে রওনা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্তর্জাতিক নিয়ম ও গাইডলাইন অনুসরণ করে এই পারমাণবিক জ্বালানি বিদ্যুৎকেন্দ্রের বিশেষ শেডে সংরক্ষণ করা হবে। সাধারণত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর এক থেকে দেড় বছর পর কিছু ইউরেনিয়াম অ্যাসেম্বলি পরিবর্তন করতে হয়। প্রথম ইউনিটের সেই বাড়তি জ্বালানিই এখন বাংলাদেশে আসছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ জানান, সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সড়কপথে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রূপপুরে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ঠিকমতো এসে পৌঁছেছে। ইউরেনিয়াম আসা নিয়ে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ও রূপপুর এলাকা এবং দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট ৯টি চালানে ২০০টিরও বেশি জ্বালানি অ্যাসেম্বলি আনা হচ্ছে, যার সবকটি সরবরাহ সম্পন্ন হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১৯ মিনিট আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
৩৫ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
১ ঘণ্টা আগে