
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নে যমুনা নদীর দুর্গম ডুবোচর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।
জানা গেছে, যমুনা নদীর জেগে ওঠা ওই ডুবোচরের জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পান। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, মৃত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি কীভাবে মারা গেছেন, তা জানতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১২ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১২ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৪ মিনিট আগে
রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে