
জামালপুরের দেওয়ানগঞ্জে নকল করার দায়ে ১২ জন ডিগ্রি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ কেন্দ্র থেকে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ছয়জন সানন্দবাড়ী ডিগ্রি কলেজের এবং অপর ছয়জন মোফাজ্জল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা যায়, আজ দুপুর ২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার তৃতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন ও বইয়ের পৃষ্ঠা পাওয়া গেলে তিনি ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের বহিষ্কার করে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষার্থীদের হাতে মোবাইল এবং বইয়ের পৃষ্ঠা থাকার দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকলমুক্ত পরীক্ষা সম্পন্নের জন্য আমরা বদ্ধপরিকর।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে