দেওয়ানগঞ্জ

দুই কোটি টাকার কাজ কাগজে-কলমে বাস্তবায়ন, তালিকা দিচ্ছে না প্রশাসন
জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় দুই কোটি টাকার টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের তালিকা নির্ধারিত মেয়াদ শেষের পাঁচ মাস পরও প্রকাশ না হওয়ার অভিযোগ উঠেছে। পিআইও সব প্রকল্প শতভাগ বাস্তবায়নের দাবি করলেও তালিকা প্রকাশের বিষয়ে তদন্তের কথা বলেছেন জেলা প্রশাসক।

দেওয়ানগঞ্জে মায়ের অভিযোগে মাদকাসক্ত সহোদর ২ ভাইয়ের কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেই তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন মা ছাবিনা ইয়াসমিন। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই ভাইয়ের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শূন্যরেখা থেকে উধাও সেই নারী, বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করা সেই নারীকে আর দেখা যাচ্ছে না। আজ রোববার সকাল থেকে তাঁকে আর শূন্যরেখায় দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা ও বিজিবির ধারণা, সীমান্তে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের মুখে গতকাল শনিবার রাতে ওই নারীকে সরিয়ে নিয়েছে বিএসএফ।

জামালপুর সীমান্তে শূন্যরেখায় তিন দিন ধরে এক নারী
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাথরেরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার পর ৩০ বছর বয়সী এক নারী তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাষ্য, স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।












