
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামালপুরের ইসলামপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। ইসলামপুর-সিরাজাবাদ সড়কে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে বটতলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, কোষাধ্যক্ষ ব্যবসায়ী আলম, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নুরনবী ইসলাম তানভীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, সদস্যসচিব শাকিল আহমেদ পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব রিফাত ও সদস্য জিয়াউল।
বক্তারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। ছাত্রলীগের নামে কেউ যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। সমাবেশে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার ভোরে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাওন সরকারের নেতৃত্বে পৌর শহরের বিজয় চত্বর এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। একই দিন বিকেলে মিছিলটির ৪১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
ভিডিওতে ১২ থেকে ১৫ জনকে মিছিল করতে দেখা যায়। তাঁদের অনেকের মুখে মাস্ক ছিল। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়। মিছিলের ডিজিটাল ব্যানারে আয়োজক হিসেবে ‘ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগ’-এর নাম উল্লেখ করা হয়েছিল।
ওই মিছিলের প্রতিবাদে একই দিন সন্ধ্যার আগে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
গত বৃহস্পতিবার রাতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে ইসলামপুর থানায় মামলা করেন। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের উদ্দেশ্যে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিপ্রায়ে ব্যানার হাতে মিছিল করার চেষ্টা করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী, উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক পুতুল রানী, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন চৌধুরী এবং সাবেক পৌর মেয়র ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের সেখ।
পুলিশ জানিয়েছে, এ মামলায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হামে আক্রান্ত স্বামী ও পরপর দুই মেয়েকে নিয়ে গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে বিবি জৌতিকে। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় চিকিৎসার ব্যয় মেটাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।
২৫ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ আহরণের সময় ৮ জন জেলেকে আটক করেছে প্রশাসন। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি পরিচালিত যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
২৮ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান রনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশ ইন গ্রহণযোগ্য নয়। বিএসএফের যেকোনো পুশ ইনের চেষ্টা প্রতিহত করা হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
৩১ মিনিট আগে
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে তিনি ঢাকায় ফিরেছেন।
২ ঘণ্টা আগে