
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে ছামিরুন আক্তার (১৩) নামের এক কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম-সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
ছামিরুন আক্তার পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী মিয়ার মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ছামিরুনের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাতে পিটুয়ারকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে কিশোরী ছামিরুন নিখোঁজ হয়। দুই দিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ বেলা আড়াইটার দিকে কালনী-কুশিয়ারা নদীতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানান। পরে পুলিশ এসে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ছামিরুনের প্রতিবেশী ময়না মিয়া জানান, ছামিরুনের বাবা বেঁচে নেই। তার মা দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন। ছামিরুনের আরও পাঁচ বোন ও এক ভাই রয়েছে। তাঁদের সঙ্গে সে ঢাকায় বসবাস করত। ঈদুল ফিতরের সময় ছামিরুন বাড়িতে এসেছিল।
বদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউসুফ মিয়া বলেন, কিশোরী ছামিরুন গত সোমবার থেকে নিখোঁজ ছিল। দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে তার লাশ উদ্ধার হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছামিরুন নামের এক কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা ঘটে এবং কারা জড়িত, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ২১০৭ নম্বর কোর্সের উত্তরপত্র হারানোর অভিযোগ উঠেছে। এতে করে ফল প্রকাশ আটকে আছে দীর্ঘ পাঁচ মাস। ফলে পরবর্তী সেমিস্টারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন...
৩ মিনিট আগে
রাজধানীর রূপনগর থেকে অপহরণের ১৮ দিন পর ছয় বছরের এক শিশুকে গাজীপুরের টঙ্গী থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের দত্তপাড়ায় সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রের (বালক শাখা) ১ নম্বর ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে চয়ন (৪৫) নামের এক পেঁয়াজু-আলুর চপ বিক্রেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
১১ মিনিট আগে
ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মালাটি অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
২৩ মিনিট আগে