
মৌলভীবাজার জেলা মোটর গ্রুপ মালিক পক্ষের বিরুদ্ধে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গলবার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বুধবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল ফের শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেটসহ বিভিন্ন রুটে কোনো বাস ছেড়ে যায়নি। আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেককে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, ‘গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখা হয়। এর প্রতিবাদেই হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। পরে প্রশাসনের আশ্বাস এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার দিবাগত মধ্য রাত থেকে আমাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে সব বিষয় সমাধানের আগ পর্যন্ত শ্রীমঙ্গল ভায়া মৌলভীবাজার রোডে হবিগঞ্জের কোনো বাস চলবে না।’

বরিশালের আগৈলঝাড়ায় বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামে এক সন্তানের জননী আজ সোমবার বিকেলে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর (ঝুমুর) মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গৃহবধূ ঝুমুর খানম সেতু প্রবাসী স্বামী শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনকে ভিডিও কলে রেখে
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে একটি মিনি পাম্পের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
১৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে পুত্রবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে লালু দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তাঁর ছেলে। আজ সোমবার মামলাটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে সিডিএর জমি দখল করে গড়ে ওঠা দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে পরিচালিত অভিযানে ওয়েলফুড, সীমানাপ্রাচীর, মুদির দোকান, গোডাউন ও ঝুপড়ি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
২১ মিনিট আগে