Ajker Patrika

পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০

চাকরি ডেস্ক 
পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০
প্রতীকী ছবি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট সাতটি ক্যাটাগরিতে ১৩০ পদে যোগ্য নারী-পুরুষ—উভয় প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। ৭ মে সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সায়েন্টিফিক অফিসার ৩০ টি

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি পাস হতে হবে।

বেতন: ২২,০০০-৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম ও সংখ্যা: ইঞ্জিনিয়ার ১৭ টি

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/কেমিক্যাল) ডিগ্রি পাস হতে হবে।

বেতন: ২২,০০০-৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার ২৬ টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি পাস হতে হবে।

বেতন: ২২,০০০-৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার টাইপিস্ট ৯টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় মিনিটে কমপক্ষে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম ও সংখ্যা: ল্যাব অ্যাটেনডেন্ট ৩২ টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান বিভাগ) পাস অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় মাসের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বেতন: ৮,৫০০-২০, ৫৭০ টাকা (গ্রেড-১৯)

পদের নাম ও সংখ্যা: জেনারেল অ্যাটেনডেন্ট-২৮ টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বেতন: ৮,২৫০-২০, ০১০ (গ্রেড-২০)

পদের নাম ও সংখ্যা: স্যানিটারি অ্যাটেনডেন্ট-২,৮ টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বেতন: ৮,২৫০-২০, ০১০ (গ্রেড-২০)

বয়সসীমা: বয়স ৭ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ আবেদন ফি মোট ২২৩ টাকা, ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ আবেদন ফি মোট ১১২ টাকা, ৫ থেকে ৭ নম্বর পদের জন্য টেলিটক চার্জসহ আবেদন ফি মোট ৫৬ টাকা। তবে সব পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। বাছাই করা প্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ মে,২০২৬; বিকেল ৫ টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত