
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাঘারুক গ্রামে মধ্যরাতে আমির হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে বাড়ির পাশের একটি জমিতে তাঁর লাশ পাওয়া যায়। নিহত আমির হোসেন দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, রাতের আঁধারে স্থানীয় এক ব্যক্তি জমির মধ্যে লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তির পরিবারের দাবি, আমিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা অভিযোগ করেন, হত্যার পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলসহ লাশ ফেলে রেখে যায় হত্যাকারীরা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমিরকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় ধার করা টাকা ফেরত না দেওয়ায় কিশোর জাকির হোসেনকে হত্যার দায়ে মো. জনীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মো. ইশতিয়াক নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দ্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইশতিয়াক ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
৪ মিনিট আগে
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেছেন, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় আর বোর্ড প্রশাসন চলবে সরকারের নীতি ও বিধিবিধান অনুযায়ী। শিক্ষকেরা যেন বোর্ডে এসে হাসিমুখে কাজ সমাধান করে যেতে পারেন, এমন আচরণ করতে হবে।
৬ মিনিট আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে সেন্ট মার্টিন দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে নৌযান চলাচল, ব্যাহত হচ্ছে খাদ্য ও জ্বালানির সরবরাহ। বিদ্যুৎ-বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছে দ্বীপবাসী।
২৮ মিনিট আগে