
বন্যাকবলিত হবিগঞ্জের দুর্গম হাওরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে শুকনা খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।
আজ সোমবার দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বাল্লা এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। বন্যার কারণে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের কাছে ড্রোনের মাধ্যমে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে অসুস্থদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়।

এ সময় ছিলেন শ্রীমঙ্গল ক্যাম্পের মেডিকেল কর্মকর্তা মেজর ইদি আমীন, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ ও হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ড্রোনের মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহ ও মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ দুর্গত মানুষের জন্য তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ৫৫ বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

যশোরের বাঘারপাড়া উপজেলায় রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার খাজুরা বাজার তেলপাম্পে এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে...
১০ মিনিট আগে
টানা সাত দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি পণ্য খালাস আবার শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি ও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহারের পর লাইটার জাহাজ চলাচল শুরু হলে দুপুর থেকে পুরোদমে খালাস কার্যক্রম চালু হয়।
১৪ মিনিট আগে
টানা কয়েক দিনের ভয়াবহ বন্যার পর বান্দরবানের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। তবে ঘরবাড়ি পরিষ্কার, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ও বিশুদ্ধ পানির সংকট এখন দুর্গতদের বড় চ্যালেঞ্জ।
২২ মিনিট আগে
বন্যায় যখন দেশের মানুষ মারা যাচ্ছে, গৃহপালিত পশু ডুবে যাচ্ছে, তখন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে না গিয়ে প্রধানমন্ত্রী বরিশালে গেছেন বলে তাঁকে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে প্রধানমন্ত্রী...
৩৩ মিনিট আগে