
টানা সাত দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি পণ্য খালাস কার্যক্রম আবার শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি এবং বৃষ্টিপাত না থাকায় লাইটার জাহাজগুলো বহির্নোঙরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর থেকে পুরোদমে পণ্য খালাস শুরু হয়।
মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণ, সাগর উত্তাল থাকা এবং আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কারণে গত ৭ জুলাই থেকে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ ছিল। এতে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি পণ্য সরবরাহ ব্যাহত হয়।
বাংলাদেশ বার্থ অপারেটরস অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি হোসেন সাগর বলেন, `পরশুদিন ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহারের পর থেকেই আমরা প্রস্তুতি নিতে শুরু করি। কিন্তু সাগর তখনও উত্তাল থাকায় গতকালও বড় পরিসরে পণ্য খালাস সম্ভব হয়নি।'
হোসেন সাগর জানান, কয়েকটি জাহাজ থেকে স্ক্র্যাপ ও ভোজ্যতেল খালাস করা হয়েছে, কারণ এসব পণ্যের ক্ষেত্রে বৃষ্টিপাত বড় বাধা নয়। তবে আজ সকাল থেকেই লাইটার জাহাজগুলো বহির্নোঙরের দিকে যেতে শুরু করেছে এবং দুপুর থেকে নিয়মিতভাবে পণ্য খালাস চলছে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, আজ আবহাওয়া অনুকূলে থাকায় শ্রমিক ও লাইটার জাহাজগুলো কাজে যোগ দিয়েছে। গতকাল রোববার নতুন করে সাতটি মাদার ভেসেলের জন্য লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে অনেক জাহাজের জন্য বরাদ্দ দেওয়া থাকায় আজ নতুন করে কোনো বরাদ্দের প্রয়োজন হয়নি।
বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বহির্নোঙরে ৫০ থেকে ৬০টি মাদার ভেসেল অবস্থান করছে। আবহাওয়ার আর অবনতি না হলে আজকের মধ্যেই এসব জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, `৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত পরশুদিনই প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার থেকেই লাইটার জাহাজগুলো অপারেশন শুরুর প্রস্তুতি নেয় এবং আজ সোমবার সকাল থেকে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।'
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে আমদানি পণ্য খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। টানা সাত দিন এই কার্যক্রম বন্ধ থাকায় আমদানি পণ্যের সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটে।

বরিশাল নগরীতে গোপন বৈঠক করার অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকে বসেছিলেন তাঁরা।
২ মিনিট আগে
বিদ্যালয়ের পুকুরপাড়ে বড়শি হাতে জড়ো হয়েছিলেন মাছ শিকারিরা। জনপ্রতি ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুরু হয়েছিল মাছ ধরার উৎসব। কিন্তু বড়শিতে উঠল নিষিদ্ধ পিরানহা! খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে উপজেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ধরার উৎসবও।
৩ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় জড়িতের অভিযোগে হাফিজুর রহমান নামে কৃষক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ছাড়াতে থানায় গিয়ে তদবির করার অভিযোগে জামায়াত ও বিএনপির আট নেতা-কর্মীকেও আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে উভয় পক্ষের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে...
৭ মিনিট আগে
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
১০ মিনিট আগে