
যশোরের বাঘারপাড়া উপজেলায় রুবেল হোসেন (৩৮) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ করেছেন দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।
আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার খাজুরা বাজার তেলপাম্প এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এই বিক্ষোভ করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে নিহত রুবেলের প্রতিবেশী, আত্মীয়স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বিক্ষুব্ধ জনতা তেলীধান্যপুড়ার বাসিন্দা রাব্বিকে এই হত্যাকাণ্ডে জড়িত দাবি করে তাঁর বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিক্ষুদ্ধ জনতা ও নেতা-কর্মীরা রুবেল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক ও শাস্তির দাবি জানায়।
এর আগে, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রুবেল বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক। তিনি উপজেলার তেলীধান্যপুড়া গ্রামের মোনতাজ ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজ সকালে রুবেল বাইরে থেকে কাভার্ড ভ্যান চালিয়ে খাজুরায় আসেন। কাভার্ড ভ্যানটি যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে খাজুরা তেলপাম্পে রেখে পাশের বাড়িতে যান। পরে সেখান থেকে হেঁটে তেলপাম্পের দিকে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছান। এ সময় রুবেলের পথ রোধ করেন তাঁর বোনের দেবর একই গ্রামের রাব্বিসহ (২২) তিন-চারজন।
তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন রাব্বি। পরে রাব্বি সেখান থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করেন। পরে দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহত রুবেলের মা ফিরোজা বেগম আহাজারি করে জানান, প্রায়ই স্থানীয় বখাটে নিয়ে রাব্বি তেলীধান্যপুড়া উলুমুল হাফেজিয়া কুরআন মাদ্রাসার মাঠে আড্ডা দিতেন। এক দিন মাদ্রাসার হুজুর রাব্বিকে এখানে আড্ডা দিতে নিষেধ করেন। রাব্বি হুজুরের কথা না শুনে উল্টো হুজুরকে নানা আজেবাজে কথা বলে হুমকি দেন। বিষয়টি জানতে পেরে রুবেল রাব্বিকে চড় মারেন। সেই থেকে রুবেলের প্রতি রাব্বির ক্ষোভ জন্মায় ও প্রতিশোধ নেওয়ার হুমকি দিতেন।
সেই প্রতিশোধ হিসেবে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত রুবেলের ভাই রাজিব হোসেন জানান, রুবেলকে মারতে রাব্বির সঙ্গে আরও দুই থেকে তিনটি মোটরসাইকেল এসেছিল। খাজুরা বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক। তাঁকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। এদিকে প্রকাশ্যে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বরিশালের গৌরনদী ও নগরে সোমবার এক দিনের সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংগঠনিক সভায় বক্তব্য দেন তারেক রহমান। তিনি নারীর শিক্ষা-স্বাবলম্বিতা, পরিবেশ রক্ষা, হাইব্রিড ও ‘গুপ্ত’ অনুপ্রবেশের বিষয়ে সতর্কতা এবং রথযাত্রায় অঘটনের আশঙ্কার কথা বলেন। তবে ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনের...
৬ মিনিট আগে
পাবনায় জুলাই গণ-অভ্যুত্থানে গুলি করে দুই শিক্ষার্থী হত্যাকারী আবু সাঈদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পাবনা জেলা বিএনপি।
৩০ মিনিট আগে
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির রামগড়ে ঢাকা–খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটি ধসে সড়কের একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সওজ বিভাগ বালুর বস্তা দিয়ে সাময়িক মেরামত করেছে। রামগড় বাজার থেকে স্থলবন্দর পর্যন্ত বেহাল সড়ক নিয়ে স্থানীয়দের উদ্বেগও বেড়েছে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামে চাঁদা দাবির পর আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান এক্সাবাইট লিমিটেড ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ...
৪১ মিনিট আগে