
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সড়কে গাছ ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের কাছে সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই স্থানে গাছ ফেলে চুনারুঘাট বালুমহালের মাধবপুরমুখী দুটি ট্রাক আটকায় ডাকাতেরা। ট্রাকে থাকা লোকজনের ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। ডাকাতেরা কয়েকজন আরোহীকে মারধরও করে। এ সময় সড়কের দুই দিক থেকে আসা আটটি গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। পুলিশ চলে আসায় অন্য গাড়িগুলোতে তাণ্ডব চালাতে পারেনি ডাকাতেরা।
হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, খবর পেয়ে মাধবপুর থানা, চুনারুঘাট থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতির ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় কোনো ক্ষতি করতে পারেনি ডাকাতেরা। সড়কে নিরাপত্তা আরও জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঘটনাস্থল মাধবপুর থানার আওতায়। তাই পরবর্তী আইনগত ব্যবস্থা মাধবপুর থানা নেবে। এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, নেটওয়ার্ক সমস্যাসহ বিভিন্ন কারণে প্রশাসনের পক্ষ থেকে রাত ১১টার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে ড্রাইভাররা ঝুঁকি নিয়ে ওই রাস্তায় চলাচল করছেন। ফলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৩ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৪ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৬ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে