
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক ডিলার। অভিযুক্ত ডিলার এমদাদুল ইসলাম রকি (৩৪) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দাশপাড়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে বানিয়াচং সদরের বড় বাজারে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁকে ২৫০ কেজি ওএমএস চালসহ আটক করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওএমএসের ডিলার রকির ১৫ টাকা কেজি দরে কার্ডধারী উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি করার কথা। কিন্তু তিনি তা না করে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করছিলেন।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় চালের ক্রেতা জানু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম অভিযুক্ত ডিলার রকিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে তাঁর ডিলারশিপ বাতিল এবং জামানত বাজেয়াপ্তের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন আজকের পত্রিকাকে বলেন, ‘এমদাদুল ইসলাম রকি বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত নন। যেহেতু তাঁর নাম ছাত্রদলের সঙ্গে জড়ানো হয়েছে, আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে