Ajker Patrika

গোপালগঞ্জের এমপি বাবরের অফিসে আগুন দিল ছাত্রলীগ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২১: ৩৫
গোপালগঞ্জের এমপি বাবরের অফিসে আগুন দিল ছাত্রলীগ
শহরের থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে এমপির কার্যালয়ে আগুন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। কে এম বাবর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী থানাপাড়া এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে কে এম বাবরের কার্যালয়ে ভাঙচুর চালান। পরে কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে বের করে ভেঙে তাতে আগুন ধরিয়ে দেন। আরাফ ক্লিনিকের নিচতলায় ওই কার্যালয়টি ছিল। ঘটনার পর ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যান।

এদিকে একই রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নে জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত