
সঠিক সময়ে ভোট শুরু হয়েছে নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। শুরুর দিকে ভোটারসংখ্যা উল্লেখযোগ্য না হলেও ইভিএমে ভোট দিয়ে ফেরা নগরবাসী জানালেন তাদের সন্তুষ্টির কথা।
এই কেন্দ্রের প্রথম দিকে ভোট দিয়ে বেরিয়েছেন ৩০ নম্বর ওয়ার্ডের ভোটার জেসমিন আকতার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এবারসহ আমি মোট দুবার ভোট দিলাম। ইভিএমে প্রথম ভোট দিলাম, ভালো লাগছে। কোনো ঝামেলা মনে হয়নি।’
পেছনেই ছিলেন একই ওয়ার্ডের ভোটার মরজিনা খাতুন। তিনিও অভিজ্ঞতা জানিয়ে বললেন, ‘ইভিএমে ভোট দিলাম। ভোট দিয়ে ভালো লাগছে। পোলিং এজেন্টরা ভালো ছিল।’
এই কেন্দ্রে ভোট দেবেন টেবিল ঘড়ি নিয়ে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন এবং তাঁর ছেলে এই নগরীর সর্বশেষ মেয়র জাহাঙ্গীর আলম। এই কেন্দ্রের ৭টি বুথে ভোট দেবেন ২ হাজার ৩৫৬ জন ভোটার। অন্যদিকে গাজীপুরে ভোট সুষ্ঠু করতে এ নগরীর ৪৮০টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
নগরীতে মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদপ্রার্থীরা হলেন—মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমতউল্লা খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ।
এ ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ
৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
১৯ মিনিট আগে
পৃথক বিমানঘাঁটি, রানওয়ে এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও পরিবহন অবকাঠামো দেশের সর্বত্র সমভাবে বিস্তৃত নয়। ফলে, নতুন অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন...
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ইউএনও ও এসিল্যান্ড এবং থানার ওসি না থাকায় প্রশাসনিক ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে অভিভাবকহীন অবস্থায় রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও।
৩৭ মিনিট আগে