
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক ছেড়ে যান চালকেরা।
তাঁরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ডিজাইন করা অটোরিকশা চলাচল বাতিল এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে অবস্থান নিয়েছেন।
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড্ডা ট্রাফিক জোনের আওতাধীন ফুজি টাওয়ার এলাকায় প্রায় দুই হাজার ব্যাটারিচালিত অটোরিকশাচালক মিছিল নিয়ে এসে জড়ো হন।
এ সময় চালকেরা সড়ক অবরোধ করলে ওই সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। বাড্ডা থানা-পুলিশও তাঁদের সঙ্গে যোগ দিয়েছে।
বাড্ডা ট্রাফিক জোনের পক্ষ থেকে জানানো হয়, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে ডাইভারশন চালু করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৬ মিনিট আগে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়।
৮ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
২৩ মিনিট আগে
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১ ঘণ্টা আগে