
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে বাধার মুখে পড়লে ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে। গতকাল রোববার রাত ৯টা থেকে চলা কয়েক ঘণ্টার এ অভিযানে মাদকদ্রব্য ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবার ও পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—খন্দকার সাকিব আহমেদ (২৬), মো. মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মো. মাহাতিম ওয়াসিম (১৮), পিতা-সাইদ ইমরান, মো. হাবিবুর রহমান (২৬), মো. রাব্বী (২১), মো. অনিক (২০), মো. মোক্তারুল (২৪), মো. রহমত আলী (২৯), মো. রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন অরিয়ান (২৩), মো. কাশফিয়ার রহমান জয় (১৯), মো. নাসির উদ্দিন (২২), মো. মশিউর রহমান মিঠু (৩৯), মো. জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) ও রাকিব আলী (২৫)।
পুলিশ জানায়, রাতে পুলিশ বস্তি এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের ঘরে ঘরে অভিযান পরিচালনা করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ও সেবনকারীরা সংঘবদ্ধ হলে পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। তবে এতে আহত হয়নি।
আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গারদে বসে আজমেরী ওসমানের পক্ষে ১০ অনুসারীর ভিডিও বার্তা এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের পর আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে...
১০ মিনিট আগে
সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী এক সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন...
৩৭ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন...
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে একটি গরুর খামারে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই গরু রাখা ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে বাবা-মেয়েসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের মূল হোতা সুমন শেখ পালিয়ে গেছেন...
১ ঘণ্টা আগে