
গাজীপুরের শ্রীপুরে রাতে উড়ালসেতুর নিচে ঘুমাতে গিয়ে বাগ্বিতণ্ডার জেরে এক যুবককে অপরজন ছুরিকাঘাতে হত্যা করেছেন।
এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আটকের তথ্য নিশ্চিত করেছেন।
ছুরিকাঘাতে নিহত যুবক মো. জুয়েল রানার (২৫) বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।
হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃতরা হলেন— রাকিব (২৫) ও মো. রবিন (২৭)।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, জুয়েল নামের ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক আটক দুইজনের স্বীকারোক্তির বরাত দিয়ে বলেন, গতকাল শুক্রবার রাতে মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচে গল্প ছড়ার চা ঘর নামে একটি অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যান কয়েক যুবক। সেখানে পুরোনো ব্যানার-ফেস্টুন বিছানো নিয়ে জুয়েলের সঙ্গে রাকিব ও রবিনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিব উত্তেজিত হয়ে জুয়েলের বুকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে তাঁকে মাওনা চৌরাস্তা এলাকায় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে মাওনা চৌরাস্তা এলাকায় টহলরত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার তিন ঘণ্টার মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয়ের জন্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের স্বজনদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা।
২৩ মিনিট আগে
চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিনের মাথায় কারাগারে নুরুল আলম (৪২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২৫ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১ ঘণ্টা আগে
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে