
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা শেষে দেরিতে হলেও পরীক্ষায় অংশ নিতে পেরেছে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জাহিদ হাসান (১৬), আবির (১৬), সজীব (১৬), আহাদ (১৬) ও পাপ্পু (১৬)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং এবার এসএসসি পরীক্ষার্থী।
আহত শিক্ষার্থী জাহিদ হাসানের মা নাসিমা আক্তার জানান, প্রতিদিনের মতো পরীক্ষায় অংশ নিতে তারা অটোরিকশাকে করে বাড়ি থেকে রওনা হয়। পথে এমসি ইউটার্নে একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই আহত হয়। জাহিদ ও আবির তুলনামূলক কম আহত হলেও বাকি তিনজন গুরুতর জখম হয়। জাহিদ ও আবিরকে মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালে চিকিৎসা শেষে দুপুর পৌনে ১২টার দিকে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।
মাওনা আল হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক চিকিৎসক আবুল হোসেন বলেন, আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিদ্যালয়ের দুই শিক্ষককে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। বাকি দুজন পরীক্ষায় অংশ নেয়।
ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবুল কালাম আজাদ বলেন, দুপুর ১২টার কিছু আগে আহত দুই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হয়েছে, আর দুজন পরীক্ষায় অংশ নিয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া বলেন, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।

অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমি অসুস্থ। সড়ক প্রশস্তকরণের বিষয়ে শাহজাহানের ঢাকার বাসায় গিয়েছি। সে কোনোভাবেই রাস্তার জায়গা দিতে রাজি হয়নি। তাই তার ভাইয়ের অনুমতি নিয়ে কয়েকটি গাছ কেটেছি। অনুমতি ছাড়া গাছ কাটার জন্য আমার ছেলেরা তার কাছে ক্ষমা চেয়েছে।’
১৫ মিনিট আগে
সরোয়ার আলমগীর বলেন, ‘নির্বাচনের পর থেকে বলে আসছি—হালদা নদী আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হালদা নদী ও এর পরিবেশ রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। বালি-মাটি উত্তোলন তো প্রশ্নই আসে না।’
২১ মিনিট আগে
রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, রাজশাহীর চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। যত দিন যাবে
২২ মিনিট আগে
তথ্যমন্ত্রী বলেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক
২৫ মিনিট আগে