
গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আট থেকে দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তাদের প্রত্যেকের ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে।
আজ বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে এসে মন্ত্রী এ তথ্য জানান
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বাচ্চা আছে ৭ টি। ভর্তি হওয়া রোগীরা সবাই আশঙ্কাজনক । তাদের সবার শ্বাসনালি বার্ন আছে। ভর্তি রোগীদের পাঁচজন আইসিইউতে এবং চারজন এইচডিওতে চিকিৎসাধীন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির ঘটনায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আসাদুল (৫০)। বিদ্যুৎ বিল পরিশোধের পরও পল্লী বিদ্যুতের লাইনম্যান সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
৩ মিনিট আগে
কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্থান থেকে ছয় রাউন্ড গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। কয়েকজন তাঁকে ধাওয়া দিয়ে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে...
১৩ মিনিট আগে
মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগে জড়িতদের নেটওয়ার্ক শনাক্ত ও ভেঙে দিতে এবং জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে রিমান্ড মঞ্জুরের আবেদন জানানো হয়...
২৮ মিনিট আগে