
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় আজ বুধবার সন্ধ্যায় সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ৩৪ জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে কয়েকজন হলেন—নাদিম (২২), নিরব (১০), মিরাজ (১৮), তারেক রহমান (১৮), মোন্নাফ (১৭), সোলায়মান (৯), লালন (২৩), নয়ন (৮), শিল্পী (৩০), আরিফুল ইসলাম (২১), সুমন (২৬), মাইদুল ইসলাম (২৭), সফুরা (৯), রাব্বি (১৪), উর্মিতা (২২), সাদিয়া খাতুন (১৮), জহিরুল (২৯), আরিফ (৪০), রতনা বেগম (৪০), তাইয়েবা (৩), মুনসুর আলী (৩০), নূর নবী (৩), রহিমা (৩), কবির (৩০), খাদিজা (৪৫), তাওহীদ (৭), সোলেমান (৪০), মশিউর (২২) এবং লাদেন (২২)।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে দগ্ধ ৩৪ জনের একটি তালিকা দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। তিনি স্থানীয়দের উদ্ধৃত করে বলেন ২৫-৩০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে টিনশেড ঘর করে ভাড়া দিয়েছেন। এর একটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন সফিকুল ইসলাম।
আজ সন্ধ্যায় তাঁর ঘরের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতর চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতর ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। তখনো গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৯ জন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেসব হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, টিনশেড ঘরের ভেতর গ্যাস সিলিন্ডারের সঙ্গে চুলার সংযোগ দেওয়ার সময় চাবি ভেঙে গিয়ে গ্যাস ছড়িয়ে পড়ার পর ঘরের মালিক নিজে বাঁচার জন্য সিলিন্ডার ঘরের বাইরে ফেলে দেন। পরে সিলিন্ডারের গ্যাস আশপাশে ছড়িয়ে পড়লে পাশের ঘরের চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে আশপাশের লোকজন অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিহত শাহীনুর বেগমের ছেলে শিফাত হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি করেন। মামলায় নিহত হামলাকারী অন্তর মজুমদার ছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
২ মিনিট আগে
প্রধান শিক্ষকের অভিযোগ, ২১ জুন বিকেলে হারুনুর রশিদসহ কয়েকজন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। তাঁরা নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখতে চান এবং সদস্যদের তালিকা পরিবর্তনের চেষ্টা করেন। এতে তিনি আপত্তি জানালে একপর্যায়ে হারুনুর রশিদ তাঁকে আঘাত করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্রেপ্তার বড় ভাইকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ৪টি ইয়াবা উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ওয়াসীমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় দায়ের করা তিনটি মামলার এজাহার নামীয় আসামী ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসীম।
৩৬ মিনিট আগে