
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে উল্টো ছিনতাই মামলা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের গাজীর মোড় এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফলগাছা গ্রামে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার ও সেবনের অভিযোগ রয়েছে নিজেকে সাধক দাবি করা ফারুক সরকারের বিরুদ্ধে। সম্প্রতি কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয় যুবক মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করলে তাঁদের সঙ্গে কথিত মাদক ব্যবসায়ীদের বিরোধ তৈরি হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২ জুন মাদক বিক্রির সময় ফারুককে আটক করলে শিক্ষার্থীরা হামলার শিকার হন। পরে ফারুক ৯ জন যুবকের নাম উল্লেখ করে এবং আরও ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ৫ জুন একটি ছিনতাই মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো মাদক প্রতিরোধে সক্রিয় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অংশ নিয়ে যদি মানুষ মামলার মুখোমুখি হয়, তাহলে ভবিষ্যতে কেউ এমন উদ্যোগ নিতে উৎসাহ পাবে না। তাঁরা অভিযুক্ত মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নিরপেক্ষ তদন্ত এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সামিউল ইসলাম, জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বাদশা, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিকুল ইসলাম শামীম, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক এবং শিক্ষার্থীদের অভিভাবক বিপ্লব মিয়া প্রমুখ।
তবে ফারুক সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও তিনি নাকচ করেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা আবু হানিফ গাজী হত্যার আট মাস পেরিয়ে গেলেও এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দীর্ঘ সময়েও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিচার পাওয়া নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন...
৩৪ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস আবার চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে জিসান মৃধা (১৮) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫)। উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় আজ শনিবার বেলা সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা ইছাখালী এলাকায় টায়ার জ্বালিয়ে কাপ্তাই সড়ক অবরোধ করেন।
১ ঘণ্টা আগে