
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিন অক্ষত থাকলেও এর পরের চারটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাচ্ছেন এবং উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, গফরগাঁও স্টেশনে প্রবেশের আগমুহূর্তে বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। এ সময় গাঁজাসহ এক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
৪৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে চার পুরুষ ও এক নারীসহ মোট পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাজীপুর থেকে সেলফি পরিবহনের একটি বাসে করে একদল গার্মেন্টসকর্মী সাজেক ভ্রমণে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ফেরার পথে খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক সড়ক ব্যবহার না করে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে বাসটি মানিকছড়ি উপজেলার তিনটহরী-যোগ্যাছোলা গ্রামের সরু সড়কে প্রবেশ করে...
১ ঘণ্টা আগে