
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পৈতৃক জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাঁওতালেরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
এদিন উপজেলার সাহেবগঞ্জের সাঁওতাল পল্লি থেকে সাঁওতালরা তির-ধনুকসহ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমবেত হন। পরে তাঁরা গাইবান্ধা শহরের ডিবি রোডে বিক্ষোভ মিছিল করেন। এরপর জেলা পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও সাঁওতালদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও তিন সাঁওতাল হত্যার বিচার শুরু আজও হয়নি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে সাঁওতালদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি ফেরত দেওয়ারও দাবি জানান বক্তারা। পরে এসব দাবি নিয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা, কুশলাশীষ চক্রবর্তী ও ফারুক কবীর, আদিবাসী নেতা প্রিসিলা মুরমু, ব্রিটিশ সরেন, ময়নুল ইসলাম, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম, মনির হোসেন সুইট, হাসান মোর্শেদ দীপন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, মহিমাগঞ্জ সুগার মিলের এমডি, জিএম তাদের সন্ত্রাসীরা স্থানীয় প্রশাসন ও পুলিশসহ সাঁওতালদের উচ্ছেদ করতে গেলে দফায় দফায় সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩০ জন সাঁওতাল আহত হন। তাঁদের মধ্যে তিন সাঁওতাল মঙ্গল মারডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম মারা যান। অগ্নিসংযোগে পুড়ে যায় সাঁওতালদের ঘরবাড়ি।
পরে জয়পুরপাড়ায় শিশুদের জন্য একটি বিদ্যালয় নির্মাণ করা হয়। কিন্তু কতিপয় বাঙালি ভূমিদস্যু বিদ্যালয়ের মাঠটি আবারও দখলে নেওয়ার জন্য পাঁয়তারা করছে। ফলে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। এতে সাঁওতাল শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত ও সুষ্ঠু শিক্ষা ব্যাহত হচ্ছে। স্মারকলিপিতে নিরীহ সাঁওতাল জনগোষ্ঠীর মানুষের নির্বিঘ্নে শান্তিপূর্ণ বসবাসের দাবি জানানো হয়।

বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলার চৈক্ষ্যং এলাকায় ব্যাপকভাবে বন উজাড়ের ঘটনা ঘটছে। প্রশাসনের উদাসীনতার সুযোগে প্রভাবশালীরা প্রায় ২০০ একর বনভূমি ধ্বংস করে কাঠ পাচার করছে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এদিকে বন উজাড়ের ফলে কিছু এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার বিচার শেষ হয়নি ১৩ বছরেও। ওই ভবন ধসে পঙ্গু হয়েছেন প্রায় ২ হাজার শ্রমিক। ওই মামলার বিচার দেখার অপেক্ষা শেষ হচ্ছে না নিহত ব্যক্তিদের স্বজন ও আহত শ্রমিকদের।
১ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে নাদিয়া আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার গলায়, মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ বৃহস্পতিবার পৌর এলাকার পশ্চিম লাকুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নাদিয়া আক্তার এবার স্থানীয় সেন্ট্রাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা...
৩ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় ডেমলা ফিলিং স্টেশনে ছেলের মোটরসাইকেলে পেট্রল সংগ্রহ করতে মাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র রোদ উপেক্ষা করে মাকে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মোটরসাইকেলচালকের নাম সাগর বৈদ্য।
৪ ঘণ্টা আগে