গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে শাহাদাৎ হোসেন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারীর ছেলে আবদুল হালিম (৩৯), আবদুল হামিদ (৩৭) ও মাহাবুর রহমান (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৪ জানুয়ারি শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর (বাড়াইকান্দি) গ্রামে একটি জমির আইল ওঠানোকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এ সময় আসামিদের ওয়ারিশ শাহাদাৎ হোসেন ও তাঁর স্বজনেরা বাধা দেন। একপর্যায়ে আসামিদের কোদাল ও লাঠির আঘাতে শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে শাহাদাৎ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ৫ জানুয়ারি সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বজন আতাউর রহমান বাদী হয়ে সেদিন রাতে ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল আদালত ১৩ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ জনকে বেকসুর খালাস দেন।

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আল আমিন পাটোয়ারী (২৬) নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জের মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুস পাটোয়ারী ও তাঁর ছেলে আল আমিন।
৪ মিনিট আগে
নোয়াখালীর সদর উপজেলার চর কাউনিয়া গ্রামের ব্রিকফিল্ড শ্রমিক ওলি উদ্দিন ভূঁইয়া হত্যার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের সন্তানরা। তাঁরা মামলার তদন্ত নিয়ে অনাস্থা জানিয়ে পুনঃতদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতার বাড়িতে তালা ভেঙে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় একজনের নাম উল্লেখ করে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চেয়ারম্যান করা হয়েছে দীপন তালুকদারকে। নতুন পরিষদে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জন সদস্য মনোনীত হয়েছেন। আগের পরিষদ বাতিল করে আদেশটি কার্যকর করা হয়েছে।
৩৮ মিনিট আগে