
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পুনর্গঠিত ১৫ সদস্যের পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপন তালুকদার। একই সঙ্গে ২০২৪ সালের ৭ নভেম্বর গঠিত পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এর বিভিন্ন সংশোধনীর বিধান অনুযায়ী সরকার এই পরিষদ পুনর্গঠন করেছে।
পুনর্গঠিত পরিষদে চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে ১৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
মনোনীত সদস্যরা হলেন— শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ এবং চন্দ্রা চাকমা।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৮ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১৯ মিনিট আগে
সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
৩৯ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
১ ঘণ্টা আগে