
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আল আমিন পাটোয়ারী (২৬) নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউনুস পাটোয়ারী (৫৬) নামের আরও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল আমিন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইউনুস পাটোয়ারীর ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাসুদ আলী এ দণ্ডাদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ কোর্ট পরিদর্শক মোক্তার হোসেন বলেন, রায়ের পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত আল আমিনকে ৫০ হাজার ও ইউনুস পাটোয়ারীকে ২০ টাকা জরিমানা করেন।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জের মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুস পাটোয়ারী ও তাঁর ছেলে আল আমিন। এই ঘটনায় নিহত নায়েব আলীর ছেলে বিল্লাল হোসেন তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট আল আমিন ও ইউনুস পাটোয়ারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

গাইবান্ধা জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন ৬৬টি শূন্য পদের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
১০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে প্রসূতি ও নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসায় চরম অবহেলা ও অনিয়মের অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের মুখে আজ বৃহস্পতিবার হাসপাতালটির সব...
১২ মিনিট আগে
চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সমিতির বিরোধে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস ও ট্রাক চলাচল আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বন্ধ ছিল। আলোচনা ও সমঝোতার উদ্যোগের পর বেলা ৩টার দিকে কর্মবিরতি প্রত্যাহার হলে প্রায় ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ মিনিট আগে