Ajker Patrika

সাবেক ছাত্রদল নেতার বাড়িতে চুরি, খোয়া গেল ১৪ লাখ টাকার মালামাল

চাঁদপুর প্রতিনিধি
সাবেক ছাত্রদল নেতার বাড়িতে চুরি, খোয়া গেল ১৪ লাখ টাকার মালামাল
চুরির পর লণ্ডভণ্ড করে রাখা ঘর। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা এলাকায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতার বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ১৪ লাখ ৬৫ হাজার টাকার মালামাল খোয়া গেছে। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হুরমহিষা এলাকার বাসিন্দা নাজির হোসাইনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, নাজির হোসাইনের বাবা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে তাঁর মা একা থাকায় রাতের খাবার শেষে তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে পাশের একটি বাড়িতে ঘুমাতে যান।

ভোরে তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে নিজ বাড়িতে এসে তিনি বসতঘরের দরজা খোলা দেখতে পান। পরে স্থানীয়দের নিয়ে ঘরে তল্লাশি চালানো হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, স্টিলের আলমারির ড্রয়ার থেকে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি ১২ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার খোয়া গেছে। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা এবং চুরির ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত