
গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরের দীঘি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ইজিবাইকচালক ফরিদ মিয়া (৫০), যাত্রী রোস্তম আলী (৩০)।
নিহত ফরিদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে। অন্যদিকে রোস্তম আলী সদর উপজেলার আনালের তারী গ্রামের মাসুদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ইজিবাইকের আরও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
এই দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাসচালককে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
২২ মিনিট আগে
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২৭ মিনিট আগে
সকালে মাহিদুলের মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অজান্তে শিশুটি বাড়ির আঙিনা থেকে পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে নগরীতে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ-পাল্টা অভিযোগ, সভা-সমাবেশ নিষেধাজ্ঞা, পুলিশি বাধা, ধস্তাধস্তি, নারী এনসিপি কর্মীর গায়ে পুলিশ কর্মকর্তার হাত ও রাজনৈতিক উত্তেজনায় বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি ছিল গত দুদিন।
১ ঘণ্টা আগে