ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। পুলিশ তাঁকে নিয়ে উদ্ধার করে স্ত্রীর মরদেহ। আজ বুধবার সকালে থানায় আত্মসমর্পণ করেন স্বামী আক্কাস আলী রনি (২৫)। তাঁর স্ত্রীর নাম সিনথিয়া ইসলাম খুশবু (২৪)। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বিষয়টি নিশ্চিত করেন।
আক্কাস আলী রনি ও সিনথিয়া ইসলাম খুশবুর বাড়ি ভোলায়। তবে দুজনের পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারের অমতে তাঁরা সম্প্রতি বিয়ে করে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাস করছিলেন। পৌর শহরে ব্যবসা করতেন রনি।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে আক্কাস আলী রনিকে সোনাগাজী মডেল থানায় এসে ঘোরাঘুরি করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্য কেন এসেছেন জিজ্ঞেস করলে জানান, স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এসেছেন। পরে আক্কাসের দেওয়া তথ্যে তাঁকে নিয়ে পুলিশের একটি টিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের ভাড়া বাসায় গিয়ে সিনথিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তখন মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আটক করা হয় আক্কাস আলীকে।
স্থানীয় কাউন্সিলর নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা লোকজনের কাছে শুনছি তাদের পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। দুজনই প্রেম করে বিয়ে করেছে। পরিবারের অমতে বিয়ে করায় এখানে ছোটখাটো ব্যবসা করে তাদের পরিবার চলছে। হয়তো অভাব-অনটনের কারণে ঝগড়াঝাঁটি থেকে এমনটি করেছে।’
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, ‘সকাল ৭টা ২০ মিনিটের সময় এক যুবক থানায় এসে তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বললে তাঁকে নিয়ে একটি টিম ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিজের স্বীকারোক্তি অনুযায়ী ওই যুবককে আটক করা হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩৫ মিনিট আগে
দৈহারী নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
জামালপুর সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে