
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. লিটন (৩২) নামের আরও এক যুবক নিহত হয়েছেন। তাঁর লাশ ভারতের বিলোনিয়া সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। এর আগে একই ঘটনায় মো. মিল্লাত হোসেন (২১) নামে আরও একজন নিহত হন।
এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে মো. আফছার (৩০) নামের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
লিটন পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া এলাকার গাছি মিয়ার ছেলে এবং মিল্লাত একই এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার মৃত এয়ার আহম্মদের ছেলে এবং তাঁদের প্রতিবেশী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দিকে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪ /৩-এস নম্বর পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেষ্টনীর কাছাকাছি যান লিটন, মিল্লাত ও আফছার। তখন বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলে লিটন গুলিবিদ্ধ হন এবং তাঁকে বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে যান।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিল্লাত ও আফছারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আফছারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে, হতাহতরা শূন্যরেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করে স্থানীয় চোরাকারবারিদের সঙ্গে চোরাচালানে জড়িয়ে পড়েন। বিএসএফের দাবি, চোরাচালানকারীদের প্রতিরোধ করতে তাঁরা গুলি চালান এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছেন। এ ঘটনায় আমরা বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছি এবং কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। নিহত লিটনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।’

পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৪ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৪ ঘণ্টা আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
৫ ঘণ্টা আগে