
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহায়তায় তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান।
আটক জনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জনি দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করে আসছিলেন। এর ধারাবাহিকতায় সোমবারও তিনি একটি বিতর্কিত পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাঁকে আটকের জন্য অভিযান শুরু হয়।
পরে বিকেলে জনি নিজ বাড়ির সামনে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে দাগনভূঞা থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পর স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহায়তায় জনিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া এ ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন বা উসকানি রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে নিখোঁজের আট দিন পর ডোবা থেকে সাউমী সাবা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। তবে পুলিশের দাবি, বৃষ্টিতে ভিজতে বের হয়ে পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা
৩ ঘণ্টা আগে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর পয়েন্টে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। সোমবার শেষ বিকেলে তিমিটি দেখা যায়। মহিপুর বন বিভাগ জানিয়েছে, তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে; পরে নমুনা সংগ্রহ করা হবে।
৩ ঘণ্টা আগে