
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক ৩৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে অনেকে ছুটি নিয়ে চলে গেছে। কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাজ করার সময় বিকট শব্দে সিলিন্ডার লিকেজ হয়। তবে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সিলিন্ডার লিকেজ হওয়ায় আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। গ্যাসের তীব্র গন্ধে আশপাশের বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন করে সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৩ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২৮ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৩১ মিনিট আগে