
ফেনীর দাগনভূঞায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় উম্মে হাবিবা (৮) নামের এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উম্মে হাবিবা ওই এলাকার জামাল মুহুরি বাড়ির প্রবাসী মো. শহীদ উল্যাহর মেয়ে। সে স্থানীয় বাতশিরি তালিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাদ্রাসা ছুটির পর সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল হাবিবা। বাতশিরি এলাকায় পৌঁছালে পেছন থেকে ছুটে আসা দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় হাবিবা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে