
দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের প্রধান সড়কটি। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। হাঁটা চলাই দায় তখন। অথচ প্রশাসন নির্বিকার। এমন অবস্থায় রাস্তায় ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার সকালে কর্দমাক্ত সড়কে এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানান, রাস্তাটির এখন এমন অবস্থা যে, রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ জরুরি সেবার যানবাহনও এ সড়কে চলাচল করতে চায় না। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কার্যকর উদ্যোগ না পাওয়ায় ক্ষোভ থেকে সড়কের মাঝখানে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ তাদের।
স্থানীয় বাসিন্দা মহসিন মজুমদার বলেন, `সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষা শুরু হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।'
আরেক বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম বলেন, `এ দুর্ভোগ বহু বছরের। জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও পরে আর খোঁজ নেন না। রাস্তার বর্তমান অবস্থা এমন যে, এটি দেখে চাষের জমি মনে হয়। তাই বাধ্য হয়ে কাদামাখা সড়কে ধানের চারা রোপণ করেছি, যাতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা যায়।'
স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী নুরুল ইসলাম বলেন, `একটু বৃষ্টি হলেই জুতা হাতে নিয়ে হাঁটতে হয়। কাদায় জামাকাপড় নষ্ট হয়, অনেক সময় পিছলে পড়ে আহতও হতে হয়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।'
মির্জানগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, `সড়কটির অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে টেকসইভাবে সংস্কারকাজ শুরু হবে।'
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, `আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে