
ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার চাঁদগাজী বটতলি বাজারে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ পুলক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী দিদার ও বাজার কমিটির সেক্রেটারি শাহীন জানান, একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। মোট ১৩টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে। দোকান থেকে কোনো মালপত্র বের করতে পারেননি ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সি আবদুল কাইয়ূম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। এর সঙ্গে সঙ্গে হাজির হন ফায়ার সার্ভিসের কর্মীরা। সবার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৩টি দোকান পুড়ে গেলেও আশপাশের অন্যান্য মার্কেট রক্ষা করা সম্ভব হয়।
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থসহায়তা দেন ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান। এ সময় তিনি জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র তুলে ধরেন এবং ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়ার অনুরোধ জানান।
এ ছাড়া ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন এবং ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাঁদের পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে ডায়রিয়া। পরে অসুস্থ চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৩১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৭ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৭ ঘণ্টা আগে