কক্সবাজার সদরের খুরুশকুলে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
আজ বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার মো. কালু মিয়ার ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীরের স্বজনদের বরাতে ওসি বলেন, নিহত জাহাঙ্গীর আলমের ছোট এক ভাই স্থানীয় দোকানদার আরিফ উল্লাহর দোকানে সিগারেট কিনতে যান। এ সময় তাঁর সঙ্গে আরিফের তর্ক হয়। বিষয়টি তিনি বাড়িতে গিয়ে বড় ভাই জাহাঙ্গীরকে অবহিত করেন।
ঘটনা শোনার পর জাহাঙ্গীর আরিফের দোকানে যান। এ সময় আরিফের কাছে ছোট ভাইকে গালমন্দ করার কারণ জানতে চাইলে জাহাঙ্গীরের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এতে তাঁরা তর্কে জড়িয়ে পড়ার একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় আরিফ দোকান থেকে ছোরা বের করে জাহাঙ্গীরকে উপর্যুপরি কয়েকটি আঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয় বাসিন্দারা জাহাঙ্গীরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি আরও জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দারা দুই নারীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি।

শেরপুরে সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে খালে পোল্ট্রি বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে কয়েকটি পোল্ট্রি খামারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি খামারকে জরিমানা করা হয় এবং বর্জ্য নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ‘এক শিক্ষার্থী এক গাছ’ স্লোগানে নাজিরপুর ইউনাইটেড কলেজে ৫ শতাধিক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
১৬ মিনিট আগে
প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারবেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। যাত্রীসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।
২০ মিনিট আগে