
কুমিল্লার চৌদ্দগ্রামে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় নিখোঁজ কলেজছাত্র আব্দুল্লাহ মোহাম্মদ শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর ডুবুরি দল আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করেছে। এর গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রায়কোট ইউনিয়নের নারান্দিয়া এলাকায় তিনি নিখোঁজ হয়।
শিহাব ওই গ্রামের জহিরুল মজুমদার শিপন ও তাসলিমা দম্পতির একমাত্র ছেলে। সে চট্টগ্রামের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, শিহাব তার মা-বাবা সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি আসে। শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের নারান্দিয়া গ্রাম দিয়ে ডাকাতিয়া নদী সাঁতরে পার হয়ে চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ঝাকজুর গ্রামে আসে। সেখানে গাছ থেকে তাল পেড়ে আঁটি খায় তারা। এরপর আবারও সাঁতরে তারা নদী পার হওয়ার চেষ্টা করে। মাঝ নদীতে শিহাব ডুবে যায়। এ সময় দুই বন্ধু সাঁতরে নদী পার হয়ে যায়। খবর পেয়ে নারান্দিয়া ও চৌদ্দগ্রাম এলাকার লোকজন শিহাবকে খুঁজতে নদীতে নামেন। তবে তাঁরা কোনো সন্ধান পাননি। পরে চাঁদপুরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল দীর্ঘ তল্লাশি শেষে সন্ধ্যা পর্যন্ত শিহাবকে উদ্ধার করতে না পেরে কার্যক্রম স্থগিত করে। পরে আজ শনিবার সকাল ৭টায় ডুবুরি দল আবারও উদ্ধার করতে কার্যক্রম শুরু করে। এ সময় তার লাশ উদ্ধার করা হয়।
শিহাবের বাবা কৃষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) জহিরুল ইসলাম শিপন বলেন, ‘ঈদের ছুটিতে আমি একমাত্র ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু তাল খেতে ঘর থেকে বের হয়। পরে লোকজন মাধ্যমে জানতে পারলাম, আমার ছেলে সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি ঈদ করতে এসে আমার একমাত্র আদরের সন্তানকে কোরবানি দিয়ে দিলাম।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি আমি প্রথমে লোক মারফত শুনে ঘটনাস্থলে আসি। শুক্রবার চাঁদপুর থেকে আসা ডুবুরি দল শিহাবের মরদেহ উদ্ধারের চেষ্টা করে। আজ শনিবার সকালে তাঁরা আবারও উদ্ধার শুরু করেন। এ সময় শিহাবের লাশ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর জেলাজুড়ে মৌসুমি ব্যবসায়ীরা এবার কোরবানির পশুর চামড়ার দাম পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। চরম ক্ষোভে ও হতাশায় জেলার বিভিন্ন স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলার খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোয় আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। তবে প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সংগ্রহ মূল্যের চেয়েও কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে তাঁদের। তবে আড়তের ব্যবসায়ীদের দাবি, লাম্পিস্কিনে আক্রান্ত, লবণজাত ছাড়া...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
২ ঘণ্টা আগে