
ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রামে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় নিখোঁজ কলেজছাত্র আব্দুল্লাহ মোহাম্মদ শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর ডুবুরি দল আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করেছে। এর গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রায়কোট ইউনিয়নের নারান্দিয়া এলাকায় তিনি নিখোঁজ হয়।
৩১ মিনিট আগে
লক্ষ্মীপুর জেলাজুড়ে মৌসুমি ব্যবসায়ীরা এবার কোরবানির পশুর চামড়ার দাম পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। চরম ক্ষোভে ও হতাশায় জেলার বিভিন্ন স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলার খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোয় আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। তবে প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সংগ্রহ মূল্যের চেয়েও কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে তাঁদের। তবে আড়তের ব্যবসায়ীদের দাবি, লাম্পিস্কিনে আক্রান্ত, লবণজাত ছাড়া...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
২ ঘণ্টা আগে