
ফরিদপুর সদর উপজেলায় আগুন লেগে দুটি দোকানের মালপত্র পুড়ে গেছে। এ ছাড়া অপর আরেকটি অয়েল মিলের আংশিক ক্ষতি হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কানাইপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বাজারের লেপ-তোশকের দোকান রাশেদুল বেডিং স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে রাশেদুল বেডিং স্টোর এবং লিটন বিশ্বাসের সার ও কীটনাশকের দোকানের মালপত্র পুড়ে যায়। এ ছাড়া আগুনে জাহিদ বিশ্বাসের ওয়েল মিলের আংশিক ক্ষতি হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, তাঁদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও আঘাত করে রক্তাক্ত করতেন। তাঁর আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় দুই মাস ধরে তাঁকে ঘরের একটি কক্ষে শিকলে বেঁধে তালাবদ্ধ করে রাখা হতো।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের এজলাস ও বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম। সদর মডেল
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর ভারতীর পুলিশ কুলাউড়া থানা-পুলিশের
১ ঘণ্টা আগে
দুর্নীতির আমদানি, নাম তার কমিটি—এমন স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ বন্ধ করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে
১ ঘণ্টা আগে