
ফরিদপুরে আইরিন আক্তার বিনা ওরফে কবিতা নামের সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘গেরদা ইউনিয়নবাসীর’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ ও বিচারপ্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন। এ ছাড়া মানববন্ধন থেকে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্যকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ‘বারবার এমন ভয়াবহতা দেখতে দেখতে আমরা ত্যক্ত-বিরক্ত। শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের পরিবর্তে আগামী সাত দিনের মধ্যে ইসরাফিলের ফাঁসির রায় দিতে হবে এবং তা দ্রুত কার্যকর করতে হবে।’
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মুখ্য সমন্বয়ক কাজী জেবা তাহসিন ও যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপির সহসভাপতি হাজ্জাজ বিন ইউসুফ, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. জাকারিয়া, মানবতার কল্যাণে ফরিদপুর সংগঠনের সভাপতি মোহাম্মদ সিয়ামসহ অনেকে।

রাজধানীর ওয়ারী এলাকায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ইয়াবাগুলো কক্সবাজার থেকে আনা হয়েছিল। এ ঘটনায় দুর্জয় দত্ত (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
১৪ মিনিট আগে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মনির হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশাকে ট্রাকচাপা দেওয়ায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিরা হলো ময়মনসিংহ জেলা বারের সদস্য জ্যেষ্ঠ আইনজীবী চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) ও তাঁর মেয়ে খুশনুর জান্নাত রিনতি...
২৫ মিনিট আগে
উঠানের ধুলোমাখা পথটা এখনো আগের মতোই আছে, শুধু মানুষগুলো বদলে গেছে। কেউ বার্ধক্যে নুয়ে পড়েছেন, কেউবা আর বেঁচে নেই। কিন্তু কিশোরী বয়সে হারিয়ে যাওয়া জাহানারা বেগমের হৃদয়ে গেঁথে ছিল সেই ভিটেমাটি আর ভাই-বোনদের মুখ। আজ ৪০ বছর পর সেই চেনা উঠানে জাহানারা যখন পা রাখলেন, তখন সময় যেন আচমকা থমকে দাঁড়াল।
৩১ মিনিট আগে